Web Analytics

টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের পর শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব বিমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাটিতে রাখার নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে সতর্কতামূলক এই পদক্ষেপ নেয়। তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এফএএ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা দেখছেন কোনো সফটওয়্যার হালনাগাদের কারণে এই ব্যাপক বিপর্যয় ঘটেছে কি না। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এফবিআই এই যোগাযোগব্যবস্থা বিপর্যয়ের পেছনে সাইবার হামলা বা অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে বলে মনে করছে না। আকাশপথের নিয়ন্ত্রকদের সহায়তায় নতুন এআই প্রযুক্তি চালুর পরিকল্পনার সঙ্গে ঘটনার সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, সম্ভাব্য কারণ হিসেবে এআই প্রযুক্তি চালুর বিষয়টি এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো নিরাপত্তা হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি, সবাই নিরাপদে আছেন এবং সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত। প্রকৃত কারণ নির্ধারণে আরও সময় লাগবে বলেও তিনি বলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।