Web Analytics

ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণই গণভোটের মাধ্যমে ঠিক করবে দেশ কীভাবে চলবে এবং ক্ষমতার জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে। মঙ্গলবার ঢাকার বাড্ডা এলাকায় নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোটে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর আলোচনায় ও ঐকমত্যে চূড়ান্ত হয়েছে। এসব সংস্কার বাস্তবায়িত হলে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন ও গণভোটের মাধ্যমেই আগামী ২০ থেকে ৩০ বছর দেশের দিকনির্দেশনা ও সংবিধানের কাঠামোগত সংস্কার নির্ধারিত হবে। ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্য ও দখলদারিত্ব দূর করাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!