Web Analytics

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার, ৩১ অক্টোবর মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত চলবে। ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। এর আগে প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালিত হয়। ডিমওয়ালা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা পাঁচ থেকে আট মাস উপকূলীয় নদ-নদী ও মোহনাগুলোতে বিচরণ করে।

কর্তৃপক্ষ বলছে, এ সময় পোনা নিরাপদে বেড়ে উঠতে পারলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ সংশোধিত অধ্যাদেশ, ২০২৫ এবং ১৯৮৫ সালের বিধিমালা অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, এসআরবি ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কঠোর বাস্তবায়ন করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।