রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকে স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছে মানবিক উদ্যোগ ‘মেহমানখানা’। কোনো রাজনৈতিক বা বড় পৃষ্ঠপোষকতা ছাড়াই একদল তরুণ-তরুণী প্রতিদিন দেড় থেকে দুই হাজার অসহায় মানুষকে ইফতার ও একবেলার খাবার পরিবেশন করছেন। রিকশাচালক, দিনমজুর, পথশিশু ও নিম্নআয়ের মানুষ এখানে প্রতিদিন ইফতার করতে আসেন। পুরো আয়োজনটি স্বাস্থ্যবিধি মেনে, সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
করোনাকালে লকডাউনের সময় নিম্নআয়ের মানুষের কথা ভেবে আসমা আখতার লিজা এই উদ্যোগ শুরু করেন। শুরুতে ৫০ থেকে ১০০ জনের জন্য রান্না হলেও এখন প্রতিদিন হাজারো মানুষ খাবার পান। কেউ চাল-ডাল, তেল বা মুরগি দেন, কেউ বিকাশে অর্থ পাঠান। তরুণ স্বেচ্ছাসেবীরা নিজেরাই রান্না ও পরিবেশনের কাজ করেন।
রমজান ছাড়াও সারা বছর রাজধানীর বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ করে মেহমানখানা। পাশাপাশি ‘আনন্দ পাঠশালা’ নামে একটি স্কুল পরিচালনা করছে তারা, যা তাদের মানবিক কার্যক্রমের বিস্তৃত দৃষ্টান্ত তুলে ধরে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।