Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সংবাদ পরিবেশনা নিয়ে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ প্রচারকারী হিসেবে আখ্যা দেন। ট্রাম্প দাবি করেন, ইরান সামরিক ও অন্যান্যভাবে সম্পূর্ণভাবে পরাজিত হলেও পত্রিকাটির প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হচ্ছে যেন ইরান জয়ী হচ্ছে বা ভালো করছে।

তিনি আরও বলেন, নিউইয়র্ক টাইমস জানে যে এটি ভুয়া খবর এবং এই গণমাধ্যম তার, তার সমর্থক ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। ট্রাম্প প্রশ্ন তোলেন, পত্রিকাটি কবে এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবে এবং তাদের কি কোনো লজ্জা বা শালীনতাবোধ আছে।

আল–জাজিরা সূত্রে প্রকাশিত এই মন্তব্য ইরান যুদ্ধের চলমান পরিস্থিতি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ভিন্ন ভিন্ন উপস্থাপনার প্রেক্ষাপটে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।