Web Analytics

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানান, চিহ্নিত একটি সন্ত্রাসী চক্র তাদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিল। মোহাম্মদ আলীর ভাইপো সজীব বলেন, বিকট শব্দে ঘুম ভেঙে গিয়ে দেখেন বাড়ির ভেতর ধোঁয়া উঠছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি ও লাল টেপসহ বিস্ফোরণের আলামত উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।