বাংলাদেশ জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝোঁকানোর প্রথা নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অতীতে সংসদের কার্যপ্রণালি বিধিতে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিধান ছিল, তবে পরে তা ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ায় বাতিল করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই প্রথা শিরকের পর্যায়ে পড়ে এবং তা থেকে বিরত থাকা উচিত।
স্পিকারকে উদ্দেশ করে মুজিবুর রহমান বলেন, অনেক সংসদ সদস্য, এমনকি স্পিকার ও ডেপুটি স্পিকারও এখনো মাথা ঝোঁকানোর অভ্যাস বজায় রেখেছেন। তিনি সবাইকে সংশোধিত বিধি মেনে চলার আহ্বান জানান, যাতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক থাকা যায়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জবাবে বলেন, তিনি কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে দেখবেন বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল হয়েছে কি না। তিনি আরও বলেন, সালাম বা মাথা ঝোঁকানো ব্যক্তিগত বিষয় এবং বিশ্বজুড়ে সংসদে এমন রেওয়াজ রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।