Web Analytics

মিডল ইস্ট আইয়ের সাংবাদিক আজাদ ইসা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকীর আগে নিউইয়র্কের ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ঘুরে এর ইতিহাস উপস্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০১৪ সালে চালু জাদুঘরটিতে প্রায় এক লাখ ১০ হাজার বর্গফুট প্রদর্শনী এলাকায় ৮৩ হাজারের বেশি নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে পুড়ে যাওয়া ফায়ার ট্রাক, বিকৃত ইস্পাত, দমকলকর্মীদের হেলমেট, নিহতদের ঘড়ি এবং ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের শেষ বার্তা রয়েছে।

ইসার মতে, জাদুঘরটি হামলার ভয়াবহতা বারবার তুলে ধরলেও এর আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলনামূলক কম গুরুত্ব দিয়েছে। আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং পরবর্তী সময়ে আল-কায়েদার উত্থানের সঙ্গে ওই যুদ্ধের সম্পর্ক সংক্ষেপে উপস্থাপিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, এতে ঘটনাটি মূলত ধর্মীয় উগ্রবাদের ফল হিসেবে প্রতিভাত হয়।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাদুঘরের বয়ানে আফগানিস্তান ও ইরাক যুদ্ধ, প্রাণহানি ও বাস্তুচ্যুতি, গুয়ানতানামো বে ও আবু গারিবে নির্যাতন, সিআইএর গোপন কারাগার এবং নজরদারি বিস্তারের বিষয়গুলো প্রায় অনুপস্থিত। ইসার মতে, ৯/১১-পরবর্তী যুদ্ধগুলোতে নিহত আফগান ও ইরাকিদের মানবিক গল্পও সমানভাবে তুলে ধরা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।