Web Analytics

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির সরকার জানিয়েছে, এতে অন্তত ২০০ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম২৩ সশস্ত্র গোষ্ঠী খনিজসম্পদে সমৃদ্ধ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে। রুয়ান্ডার সমর্থনে ২০২৪ সালের এপ্রিল মাসে এম২৩ নর্থ কিভু প্রদেশের রুবায়া খনির নিয়ন্ত্রণ নেয়, যেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সরকার এখনো উদ্ধার কার্যক্রম বা ভূমিধসের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে ঘটনাটি সংঘাতপূর্ণ অঞ্চলের খনিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।