Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ‘ক্রসফায়ার’ বিষয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকিরের বক্তব্যকে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পুলিশ প্রধানের এ মন্তব্য বিগত ফ্যাসিস্ট আমলের পুলিশের নির্মম স্মৃতি মনে করিয়ে দেয়। তিনি উল্লেখ করেন, এক অনুষ্ঠানে আইজিপি বলেছেন, ক্রসফায়ার প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ সেটিই করবে।

গাজী আতাউর রহমান বলেন, তিনি বিশ্বাস করতে চান আইজিপি হয়তো হালকা মেজাজে এ কথা বলেছেন। তবে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে এমন সংবেদনশীল বিষয়ে হালকা মন্তব্যের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ক্রসফায়ার নিয়ে পুলিশের প্রচলিত বক্তব্য হলো অপরাধী চক্রের হামলায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানোর সময় কথিত অপরাধীর মৃত্যু।

তিনি বলেন, আইজিপির বক্তব্যে বিচারবহির্ভূতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে হত্যাকেই ক্রসফায়ার হিসেবে স্বীকার করার ইঙ্গিত পাওয়া যায়। এটি আইন, আদালত ও সংবিধানের বাইরে এবং মানবাধিকারের পরিপন্থি বলে তিনি দাবি করেন। গাজী আতাউর রহমান সতর্ক করে বলেন, সরকার চাইলেও করদাতাদের অর্থে পরিচালিত কোনো রাষ্ট্রীয় বাহিনী এমন কাজে লিপ্ত হতে পারে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।