Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়। শুক্রবার সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সংঘাতের অবসানে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে এবং অন্য পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করছে।

মের্জ বলেন, গত আট মাসে ইরানের সঙ্গে সংঘাতের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর বেশি বেড়েছে, যা ১১২ বিলিয়ন ডলারের সমান। তাঁর মতে, জ্বালানি ব্যয় বাড়ায় ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ দিতে হচ্ছে।

আলোচনার আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, যত দ্রুত সম্ভব সংঘাত শেষ করা ইউরোপের অর্থনৈতিক স্বার্থের জন্যও জরুরি। তিনি আবারও বলেন, এই সংঘাতের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।