Web Analytics

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানোর পর দলটি সরকারের কাছে এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ আগে থেকেই দিশেহারা। গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি এবং অটোগ্যাসের নতুন মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপাবে এবং জনজীবনকে আরও দুর্বিষহ করবে। তিনি সরকারের সিদ্ধান্তের নিন্দা করেন এবং বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রভাবে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে।

নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে ১ হাজার ৫৯৮ টাকা দিতে হবে, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা। পরওয়ার আশঙ্কা করেন, এই মূল্যবৃদ্ধি উৎপাদন খাতসহ সব ক্ষেত্রে প্রভাব ফেলবে। দেশের চাহিদা পূরণে এলএনজি আমদানির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।