Web Analytics

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই এবং সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদন বাস্তবতার সঙ্গে অসঙ্গত। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এই রাষ্ট্রীয় সংস্থা বর্তমানে দুটি Trusted Submarine Cable System — SEA-ME-WE-4 ও SEA-ME-WE-5 পরিচালনা করছে, যার সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস। এর মধ্যে ৪,১০০ জিবিপিএস দেশে সরবরাহ করা হচ্ছে এবং ৩,১০০ জিবিপিএস অতিরিক্ত সরবরাহের সক্ষমতা রয়েছে।

বিএসসিপিএলসি জানায়, মোট সক্ষমতার মাত্র ১.৩৪ শতাংশ লোহিত সাগর হয়ে যায় এবং হরমুজ প্রণালী দিয়ে কোনো সংযোগ নেই, ফলে ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে ব্যাঘাতের আশঙ্কা ভিত্তিহীন। SEA-ME-WE-৫ ক্যাবলে এখনও ৭১২ জিবিপিএস অব্যবহৃত সক্ষমতা রয়েছে এবং এর আয়ুষ্কাল ২০৩৭ সাল পর্যন্ত। SEA-ME-WE-৪ ক্যাবলও ২০৩০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন SEA-ME-WE-৬ ক্যাবল ২০২৭ সালের শুরুতে চালু হলে অতিরিক্ত ৩০,০০০ জিবিপিএস সক্ষমতা যুক্ত হবে। বিএসসিপিএলসি আশ্বস্ত করেছে যে বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে তারা সম্পূর্ণ প্রস্তুত।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।