Web Analytics

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসায় রাশিয়ার তেল রপ্তানি আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, গত মাসে রাশিয়া তেল রপ্তানি থেকে ১ হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আইইএর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল থাকলেও মার্চে তা বেড়ে দাঁড়ায় দৈনিক ৭১ লাখ ব্যারেলে। ইউক্রেন যুদ্ধের কারণে আরোপিত কিছু নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র শিথিল করে, যার ফলে সমুদ্রে ভাসমান তেলবাহী জাহাজ থেকে বিভিন্ন দেশকে ১১ এপ্রিল পর্যন্ত তেল কেনার অনুমতি দেওয়া হয়। এই সুযোগেই রাশিয়ার রপ্তানি আয় হঠাৎ বৃদ্ধি পায়।

উচ্চ জ্বালানি মূল্য ও সীমিত নিষেধাজ্ঞা কার্যকারিতা রাশিয়ার তেল আয়ে নতুন গতি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।