Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা আরও বাড়ানোর কোনো কারণ তিনি দেখছেন না। নিজ দলের নির্বাচনী পরাজয়ের পর সিবিএস নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তাঁর মতে, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি এবং জ্বালানির দাম বাড়াও তাদের অপছন্দের কারণ ছিল।

ট্রাম্প বলেন, আশ্চর্যজনকভাবে ইসরাইলের প্রতিও মানুষের মধ্যে ব্যাপক বিরূপ মনোভাব রয়েছে। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র দুটি যুদ্ধে জয়ী হয়েছে। ইরানের হাতে কিছুই নেই দাবি করে তিনি বলেন, তাদের পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।

কথিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে খুব সামান্য তৎপরতা দেখা গেছে বলে জানান ট্রাম্প। তাঁর ভাষ্য, এখন সেখানে অভিযান দরকার নেই, তবে প্রয়োজন হলে এক ঘণ্টার মধ্যে তা চালানো সম্ভব। তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি উন্মুক্ত আছে এবং জাহাজ চলাচল করছে। যুক্তরাষ্ট্রের সুরক্ষা পাওয়া দেশগুলোকে যুদ্ধের সব ব্যয় পরিশোধ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।