Web Analytics

জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইলের দখল সম্প্রসারণ ও ভূমি নিবন্ধন পরিকল্পনার বিরুদ্ধে যৌথভাবে নিন্দা জানিয়েছে। ১৭ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর দেশগুলোর পক্ষে এক বিবৃতিতে ইসরাইলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং তা অবিলম্বে বাতিলের দাবি জানান। পরিকল্পনাটি ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের প্রায় ৬০ শতাংশ এলাকা জুড়ে থাকা ‘এরিয়া সি’ অঞ্চলে ভূমি নিবন্ধনের উদ্যোগ।

নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিও এই অবস্থানকে সমর্থন জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন যে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের উচ্ছেদের ঝুঁকি বাড়াবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে। তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে পশ্চিম তীরে ইসরাইলের উপস্থিতি ও বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।

এদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর ফেলে রাখা গোলাবারুদ বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত ও দুইজন আহত হয়েছে। আন্তর্জাতিক মহল সতর্ক করেছে যে, ইসরাইলের নতুন দখল সম্প্রসারণ পরিকল্পনা গাজা যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত শান্তি উদ্যোগকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।