Web Analytics

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডগুলো ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, ফল প্রস্তুতের কাজ চলমান রয়েছে এবং নভেম্বরেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে খাতা মূল্যায়ন এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হলেও ফল তৈরির কাজ দ্রুত করতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, খাতা মূল্যায়নের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হলে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্দেশনার পর প্রকাশের দিন নির্ধারিত হবে। পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়; চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ১১টি বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯ প্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।