Web Analytics

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও ঢাকায় মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থার পরিচালক এ কে এম খায়রুল আলম জানিয়েছেন, নির্বাচনের সাধারণ ছুটির দিনগুলোয় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত এবং ভোট প্রয়োগ সহজ করতে মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের মতোই চলবে।

তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেগুলো বন্ধ রাখা হতে পারে, অন্য সব গেট খোলা থাকবে। নির্বাচনকালীন ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে, তবে জরুরি ও নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।