Web Analytics

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে। নিহতরা হলেন সদর ইউনিয়নের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)। দুজনই নিজ নিজ কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ইসলাম দুপুরে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিনে শিমুলতলী এলাকায় বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আকাব্বর খান।

দেবীগঞ্জ থানার ওসি আবু মুসা জানান, পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং দুটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।