Web Analytics

যুক্তরাজ্যের আরএএফ লেকেনহিথ সামরিক ঘাঁটির আকাশে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর সন্দেহজনক তৎপরতার ঘটনায় ব্যবস্থা নিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটিটিতে সাম্প্রতিক সময়ের এটি সর্বশেষ নিরাপত্তাসংক্রান্ত ঘটনা। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এতে কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

মার্কিন বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, মার্কিন সেনাসদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মার্কিন বিমানবাহিনীর বক্তব্যের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।

চলতি সপ্তাহে আরএএফ লেকেনহিথের সরকারি ফেসবুক পেজে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোসহ যেকোনো সন্দেহজনক তৎপরতার তথ্য কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। এর কয়েক দিন আগে আরএএফ ফেয়ারফোর্ডে কথিত সন্ত্রাসী পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন কর্মকর্তারা তাঁদের ইরানের হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।