Web Analytics

মিরসরাইয়ের নিহান আলম জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬ এ সাইবার নিরাপত্তা সিনিয়র গ্রুপে চট্টগ্রাম অঞ্চলে প্রথম স্থান অর্জন করেছে। শনিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কনফারেন্স রুমে অনুষ্ঠিত আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করে সে। বিজয়ী হিসেবে নিহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নিহান ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। নিহান মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক নুরুল আলম এবং জিন্নাত আরা বেগমের সন্তান।

এই প্রতিযোগিতা চট্টগ্রাম অঞ্চলের তরুণ শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।