Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে ইইউ প্রতিনিধিরা জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সরকার জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। বৈঠকে ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।

নাহিদ ইসলাম ইইউ প্রতিনিধিদের জানান, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নে এনসিপি সংসদের ভেতরে ও বাইরে সংগ্রাম চালিয়ে যাবে। বৈঠকে ইইউ মিশনের প্রধান ইভারস আইজবস, উপপ্রধান বাইবা জারিনা, পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি ও রায়ান ইসলাম উপস্থিত ছিলেন। এনসিপির আব্দুল্লাহ আল আমিন ও আলাউদ্দিন মোহাম্মদও বৈঠকে অংশ নেন।

বৈঠকে সংস্কার বাস্তবায়নের ধীরগতি ও সরকারের জবাবদিহিতা নিয়ে উদ্বেগের বিষয়টি গুরুত্ব পায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।