Web Analytics

রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে সরকার মহাখালী বাস টার্মিনালের ডিপো সাময়িকভাবে পূর্বাচলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গুলিস্তান এলাকার বাসগুলো সায়েদাবাদ ও কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত তৃতীয় উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা সাংবাদিকদের এ তথ্য জানান।

হাদিউজ্জামান জানান, টার্মিনালকেন্দ্রিক যানজট কমাতে বাসগুলো নির্ধারিত সময়ে টার্মিনালে এসে যাত্রী তুলবে। সায়েদাবাদ ও ফুলবাড়িয়া টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে। সাত দিনের মধ্যে কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে এবং এরপর বাস্তবায়ন শুরু হবে। পাশাপাশি আগামী সপ্তাহে শাহবাগ এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে ডিপো স্থানান্তর কাজে সহযোগিতা করবে। সভায় বিআরটি প্রকল্পের কার্যকারিতা বাড়ানো এবং হকারদের পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও আলোচনা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।