Web Analytics

গঙ্গার পানি বাড়তে থাকা এবং বিহারের বন্যা পরিস্থিতির মধ্যে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি এ অনুরোধ জানান বলে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন।

সম্রাট চৌধুরীর মতে, ফারাক্কা ব্যারাজের গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ স্বাভাবিক হতে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিহারের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের আগে বিহারের স্বার্থ বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, ডিসেম্বরে চুক্তিটির ৩০ বছর পূর্ণ হবে। চুক্তিটি ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমের পানি বণ্টন নির্ধারণ করে। ভারত ও বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী রয়েছে, তবে তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হলেও এখনো সমাধান হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।