Web Analytics

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা পর্যালোচনার সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান যুদ্ধবিরতির সময় বিদেশি অংশীদারদের সহায়তায় কিছু অস্ত্রব্যবস্থা পুনরায় স্থাপনের সুযোগ নিচ্ছে।

দুটি সূত্র জানিয়েছে, বেইজিং অস্ত্রের চালানের প্রকৃত উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে। সরবরাহের প্রস্তুতিতে থাকা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা বা ম্যানপ্যাড, যা পাঁচ সপ্তাহের যুদ্ধে নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন সামরিক বিমানের জন্য হুমকি তৈরি করেছিল এবং যুদ্ধবিরতি ভাঙলে আবারও তা করতে পারে।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, চীন কখনো কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং দায়িত্বশীল দেশ হিসেবে আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করছে। তিনি যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও চাঞ্চল্যকর খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।