Web Analytics

ভারতের উজানের পানি আগ্রাসনের কারণে বগুড়ার যমুনা নদীতে ভয়াবহ নাব্য সংকট দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি শুকনো মৌসুমে নদীর আটটি নৌপথ বন্ধ হয়ে গেছে, ফলে যাত্রী ও পণ্য পরিবহনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। নদীতে অসংখ্য চর জেগে উঠেছে, ছোট নৌকাও চলাচল করতে পারছে না। ১৪১টি চর গ্রামের প্রায় দুই লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ যমুনা নদীর বাংলাদেশের অংশ ২২০ কিলোমিটার। নদীর গড় গভীরতা ৯.৫ মিটার থেকে কমে প্রায় ২ মিটারে নেমে এসেছে। ভারত ও চীনের অভ্যন্তরে নির্মিত অন্তত ১৪টি বাঁধকে এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে তারা জীবিকা হারাচ্ছেন এবং শুকনো মৌসুমে বেকার হয়ে পড়ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাঙ্গালী নদী খননের আওতায় এলেও যমুনা নদীর জন্য কোনো প্রকল্প নেই। প্রকৌশলীরা সতর্ক করেছেন, উজানের বাঁধের প্রভাবে পানি প্রবাহ ব্যাহত থাকলে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।