Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ভর্তি-সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করেছে। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও প্রাতিষ্ঠানিক বিধান অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। বুধবার সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

সভায় ৯ নভেম্বর উপাচার্যদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ভর্তি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই বৈঠকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা না নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছিল।

আগের সিদ্ধান্ত ঘিরে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ক্ষমতা স্পষ্ট করতেই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসন পর্যালোচনা করা হয়। সর্বসম্মত সিদ্ধান্তে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা ও যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরিচালনার সুযোগ দেওয়া হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।