Web Analytics

ভারতের উত্তর প্রদেশের সামুহি ভাটপুরওয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ শিক্ষার্থী ২২ আগস্ট ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। তাদের মধ্যে কয়েকজনের বয়স মাত্র ছয় বছর। জরাজীর্ণ স্কুল ভবন দ্রুত পুনর্নির্মাণের দাবিতে তারা আন্দোলনে নামে এবং নির্মাণের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে না ফেরার ঘোষণা দেয়।

২০২৩ সালে ভবনের একটি দেয়াল ধসে এক ছাত্রী গুরুতর আহত হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা নতুন ভবনের দাবি জানিয়ে আসছিল। বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা স্কুলে গিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণের আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে। আট বছর বয়সী প্রিয়া বলেছে, ভবনের খারাপ অবস্থার কারণে তারা সব সময় ভয়ে থাকে এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারে না।

জুলাইয়ের শেষ ভাগ থেকে মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশসহ অন্তত ১০টি রাজ্যে সরকারি স্কুলের নানা সংকট নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তাদের অভিযোগের মধ্যে রয়েছে শিক্ষকসংকট, পানীয়জল, বিদ্যুৎ, শৌচাগার ও বেঞ্চের অভাব। এই বিক্ষোভকে ‘জেন-আলফা আন্দোলন’ হিসেবে দেখা হচ্ছে এবং জেন-জি সমর্থিত ‘স্কুল ঠিক করো’ উদ্যোগ শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।