Web Analytics

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে কি না, তা বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তাঁর জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে বুধবার ও বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন শিগগিরই সিদ্ধান্ত নেবে।

ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যের আকাশে অমাবস্যা থাকবে। ফলে ওই সময় চাঁদের আলো খুব কম বা একেবারেই থাকবে না। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, সামরিক অভিযানের ক্ষেত্রে এমন অন্ধকার পরিবেশকে বিশেষভাবে অনুকূল বিবেচনা করা হয়। তবে হোয়াইট হাউসের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা উৎসে বলা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।