Web Analytics

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া সরকারি খাত, সরকার-সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলোর জন্য বাসা থেকে কাজের (ওয়ার্ক ফ্রম হোম) নীতি চালু করতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা শিগগিরই ঘোষণা করা হবে। তিনি বলেন, এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং জনগণকে হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সুরক্ষা দেওয়ার বৃহত্তর কৌশলের অংশ।

সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়ার আগেই আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘জনসমর্থন উদ্যোগ’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং পুনরুদ্ধার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। ইতিমধ্যে ‘বুদি মাদানি ৯৫’ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২০০ লিটার জ্বালানির কোটা এবং সাবাহ, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মতে, এসব পদক্ষেপের লক্ষ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো এবং ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা। সরকার বর্তমানে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে তেলের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।