Web Analytics

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সম্প্রতি দেশে সংঘটিত নানা বিষয় নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করবে জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে সাম্প্রতিক কোন কোন ঘটনা বা দেশের কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তা জানানো হয়নি। বক্তব্য দেবেন এমন কেন্দ্রীয় নেতাদের নামও ঘোষণায় উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।