Web Analytics

শনিবার রাতভর মুষলধারে বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার সড়কগুলোতে হাঁটু থেকে কোমরপানি জমে যানবাহন বিকল হয়ে পড়ে। এতে অফিসগামী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। সকাল থেকে তীব্র যানজটের পাশাপাশি গণপরিবহন সংকট দেখা দেয়, ফলে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা অতিরিক্ত ভাড়া দাবি করছে বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ ১৩টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে।

আবহাওয়া অফিস নদীপথে চলাচল ও পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।