Web Analytics

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ ইসরাইলকে কালো তালিকাভুক্ত করার পর দেশটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, ইসরাইল আর এই মহাসচিবের সঙ্গে কাজ করবে না। তিনি আসন্ন জাতিসংঘ প্রতিবেদনের সমালোচনা করে বলেন, যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা ব্যবহারের অভিযোগ অযৌক্তিক।

জাতিসংঘের প্রতিবেদনে ইসরাইলকে সেই দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের সেনা ও নিরাপত্তা বাহিনী বন্দি বা দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ধর্ষণের মতো অপরাধ বারবার ঘটিয়েছে। গত বছরই মহাসচিব এমন পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘকে ‘রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত সংস্থা’ হিসেবে আখ্যা দিয়ে জানায়, সংস্থাটি পদ্ধতিগতভাবে ইসরাইলকে লক্ষ্যবস্তু করেছে।

ইসরাইল জানিয়েছে, নতুন মহাসচিব নিযুক্ত না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। গুতেরেসের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।