Web Analytics

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, এসব বিচ্ছিন্ন ঘটনা নয়; সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের উপস্থিতিতে দরিদ্র মা ও শিশুদের সেবাদানকারী দাতব্য প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। তিনি বলেন, আগস্ট ২০২৪ থেকে বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠেছে।

সংস্থাটি বলেছে, বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, ক্যাবল ও ইন্টারনেট সংযোগ, বর্জ্য সংগ্রহ ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে এসব অপতৎপরতার অভিযোগ রয়েছে। টিআইবির মতে, কঠোর প্রতিরোধমূলক কৌশলের ঘাটতি ও জড়িতদের ক্ষমতাসংশ্লিষ্টতার কারণে কার্যকর আইনগত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় আত্মশুদ্ধি অভিযানের দাবি জানিয়েছে সংস্থাটি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।