Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমন্বয়ের মাধ্যমে জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়ায় কাজ করছে সরকার। এ বিষয়ে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি জাকাত ফান্ড বিভাগ কাজ করছে। ২০২৩ সালে জাকাত আইন প্রণীত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে কমিটি জাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। কমিটির সুপারিশ অনুযায়ী জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতি আনতে আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলছে। দেশি ও বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। জাকাত ফান্ডে প্রদানের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।