Web Analytics

রোববার জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনার দাবি জানিয়ে কার্যক্রম মুলতবি প্রস্তাব দেয় বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্নোত্তর পর্ব শেষে বিষয়টি উত্থাপন করেন এবং জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর আলোকে নোটিশটি উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং পরবর্তীতে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

এ সময় সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রচলিত রীতি অনুযায়ী ৭১ বিধি শেষে এ ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ এবং গণভোট ও জুলাই সনদের আলোকে তা দ্রুত আলোচনায় আনা উচিত। ডেপুটি স্পিকার জানান, ৭১ বিধির পর নোটিশটি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

পরে স্পিকার সংসদীয় বিধি অনুসারে পরবর্তী কার্যদিবসে বা নির্ধারিত সময়ে বিষয়টি আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।