Web Analytics

খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অভিযানে সাত বস্তা ভারতীয় শাড়ি আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। খাগড়াছড়ি ব্যাটালিয়ন, ৩২ বিজিবি সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে। শাড়িগুলো পাচারের সময় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবির ভাষ্য অনুযায়ী, রোববার রাতে সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন নামের স্থানে অভিযান চালানো হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। এ সময় তাদের কাউকে আটক করার কথা জানানো হয়নি।

জব্দ করা বস্তাগুলোতে ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ির ১৬০টি পিস পাওয়া গেছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার রাজীব বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।