ইন্দোনেশিয়ার উত্তর মালুক্কা সাগর অঞ্চলে বৃহস্পতিবার ভোরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল তেরনাতে শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে প্রায় ১২৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
ইন্দোনেশিয়ার কিছু উপকূলে জোয়ারের উচ্চতার চেয়ে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে ৩০ সেন্টিমিটারের কম উচ্চতার ঢেউ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাপান জানিয়েছে, তাদের উপকূলে সামান্য সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন হতে পারে, তবে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। অস্ট্রেলিয়াও জানিয়েছে, তাদের মূল ভূখণ্ডে কোনো হুমকি নেই।
উত্তর সুলাওয়েসির মানাদো শহরে এক সাংবাদিক জানান, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, যদিও বড় ক্ষয়ক্ষতির কোনো চিত্র দেখা যায়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।