Web Analytics

টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে গেছে।

নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে যেতে পারেনি এবং পরে ঢাকায় ফিরে যায়। একইভাবে আজ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসও চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

রেলওয়ে জানিয়েছে, যাত্রা বাতিল করতে ইচ্ছুক যাত্রীরা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন। যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই ট্রেনে ফিরতে পারবেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের ভোগান্তির জন্য রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।