Web Analytics

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ ভোটার ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে। যুদ্ধ বন্ধের শর্ত যুক্তরাষ্ট্রের অনুকূলে না হলেও তারা সংঘাতের অবসান চান। জরিপটি কবে বা কোথায় পরিচালিত হয়েছে, তা উৎসে উল্লেখ করা হয়নি।

জরিপ অনুযায়ী, অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে ডেমোক্র্যাট ভোটারদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ। রিপাবলিকানদের মধ্যে এ হার ২৫ শতাংশ। অন্যদিকে, ২১ শতাংশ ভোটার বর্তমান সামরিক কৌশল অব্যাহত রাখার পক্ষে এবং ১৮ শতাংশ যুদ্ধ আরও জোরদারের পক্ষে মত দিয়েছেন।

ডেমোক্র্যাটদের ৫৩ শতাংশ সামরিক অভিযানে কংগ্রেসের অর্থায়ন বন্ধ করে প্রশাসনের ওপর চাপ তৈরির পক্ষে। আসন্ন বাজেট আলোচনায় ইরান যুদ্ধের বরাদ্দ আটকে দেওয়ার পক্ষে ৫১ শতাংশ, প্রয়োজনে সরকার অচল হলেও। প্রধান গবেষক শিবলি তেলহামি বলেন, যেকোনো শর্তে যুদ্ধ বন্ধে এত ব্যাপক সমর্থন তারা ধারণা করেননি। মাত্র ২৮ শতাংশ মনে করেন যুদ্ধ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দুর্বল করেছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে বলে মনে করেন ৩৫ শতাংশ, যুক্তরাষ্ট্রের হাতে বলে মনে করেন ১২ দশমিক ৭ শতাংশ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।