Web Analytics

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে সমর্থন জানালেও বলিউডের বেশিরভাগ তারকা নীরব রয়েছেন।

সাংবাদিক মেহেদি হাসানের পডকাস্টে ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপির সমালোচনায় বলিউড তারকারা ভয় পেয়ে চুপ থাকেন। তিনি দাবি করেন, এটি হিন্দু জাতীয়তাবাদের প্রতি আনুগত্য নয়, বরং ক্যারিয়ার ও পরিবারের নিরাপত্তার আশঙ্কা থেকেই তারা সরকারের প্রতি অনুগত। উদাহরণ হিসেবে তিনি শাহরুখ খানের ছেলের মাদক মামলায় গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। শ্রীনিবাসনের মতে, শুধু বলিউড নয়, ক্রিকেটার, অ্যাথলিট ও শিল্পপতিরাও একই চাপে রয়েছেন।

তিনি আরও বলেন, জনপ্রিয়তা দিয়েও তারকারা সুরক্ষা পান না। মোদি সরকারের প্রথম মেয়াদে মুসলিমদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানানোয় আমির খান অনলাইন প্রচারণা ও চুক্তি বাতিলের মুখে পড়েছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।