Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার বিকেলে দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা ৭টায় দলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য রাখবেন।

বার্তায় আরও জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্যসচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট আলোচ্যসূচি বা সম্ভাব্য ঘোষণার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে এনসিপির এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে দলটি নির্বাচন প্রক্রিয়া ও জাতীয় ইস্যু উভয় বিষয়ে মতামত জানাতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।