Web Analytics

দুর্নীতির অভিযোগ ঘিরে এক বছরের বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলন ও বাড়তে থাকা জনঅসন্তোষের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণে তিনি পদত্যাগের কথা জানান। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, পদত্যাগের ফলে এর আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ তৈরি হয়েছে।

২০২৪ সালে নোভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর জনক্ষোভ আরও তীব্র হয়। বিরোধীরা ঘটনাটিকে প্রগ্রেসিভ পার্টির এক দশকের বেশি সময়ের শাসনের প্রকৃত চিত্র হিসেবে তুলে ধরে। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে যোগ দেন। সরকার পুলিশ মোতায়েনের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও বিভিন্ন ধরনের নিপীড়নের অভিযোগ ওঠে।

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদত্যাগের তিন মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। অক্টোবরের শেষ দিকে নির্ধারিত সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা জানিয়েছেন ভুচিচ। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট থাকবেন সংসদের স্পিকার আনা ব্রনাবিচ। পদত্যাগের আগে ভুচিচ ৪৯ জনকে ক্ষমা করেছেন বলে জানিয়েছে আরটিএস।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।