Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে সরকার বিকল্প উৎস খুঁজছে এবং প্রয়োজন হলে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে। শনিবার ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ সভার আয়োজন করে।

তিনি বলেন, সরকার বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়। পোশাক খাতের পণ্যের পাশাপাশি পাটজাত পণ্য নিয়ে জোরেশোরে কাজ চলছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি অধিবেশন হবে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তিনি বলেন, বাংলাদেশ এ ইস্যুতে অনেক কথা বললেও বাস্তবে রোহিঙ্গা সমস্যাটি আরও ঘনীভূত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।