Web Analytics

ইরাক ঘোষণা করেছে যে তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণ চালাতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে জানানো হয়, বুধবার ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি এই আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপের পর এই বিবৃতি প্রকাশ করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা বিবৃতিতে জানায়, ফোনালাপে ইরাকের প্রধানমন্ত্রী ইরানের শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তিনি আরও নিশ্চিত করেন যে তার সরকার ইরাকের ভূখণ্ডে বা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় বা প্রশ্রয় দেবে না।

এই বিবৃতি ইরাকের আঞ্চলিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টাকে ইঙ্গিত করে, যেখানে দেশটি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে উত্তেজনার মধ্যেও স্থিতিশীলতা বজায় রাখতে চায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।