Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হবে। মঙ্গলবার সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দুর্গম সীমান্ত এলাকায় থার্মাল ও নাইট মিশন সক্ষম ড্রোন ব্যবহার করা হবে।

মন্ত্রী বলেন, শুধু জনবল দিয়ে দুর্গম এলাকায় কার্যকর নজরদারি কঠিন। ড্রোনের মাধ্যমে সীমান্তের অপর প্রান্তের গতিবিধিও শনাক্ত করা সম্ভব হবে, ফলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী দেখেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিকায়ন করা হচ্ছে এবং দক্ষ প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হবে। দেশে ভবিষ্যতে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। তাঁর মতে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মব সংস্কৃতি রোধে সরকার সজাগ এবং তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি বলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।