Web Analytics

২০২৬ সালের ২ মে শনিবার সিলেট থেকে ঢাকায় ফেরার পথে এক শিশুর আবদারে গাড়িবহর থামান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুটি কান্না করে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ জানালে তিনি গাড়িবহর থামিয়ে তাকে গাড়িতে তুলে নেন। পরে শিশুটিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন এবং সেলফি তোলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

জানা যায়, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং বর্তমানে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। গাড়িতে উঠে শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট দেয়, যেখানে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামের পাশে ভালোবাসার চিহ্ন আঁকা ছিল।

শিশুটির বাবা বোরহান উদ্দিন, যিনি একজন ঠিকাদার ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, বলেন যে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপেক্ষা করে তার সন্তানের আবদার পূরণ করেছেন এবং এজন্য তিনি কৃতজ্ঞ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।