Web Analytics

বাংলাদেশ ডায়াবেটিস সমিতি-সিএইচআরআই প্রকল্পের গবেষকেরা মঙ্গলবার রাজধানীর এক হোটেলে জানান, ছয় সেশনের বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন থেরাপি ডায়াবেটিস রোগীদের বিষণ্নতা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। বারডেম ও সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে পরিচালিত গবেষণায় দেখা যায়, থেরাপি নেওয়ার ছয় মাস পর অংশগ্রহণকারীদের গড় বিষণ্নতা স্কোর ১৯ দশমিক ১ থেকে কমে ৮ দশমিক ৬ হয়েছে। সাধারণ চিকিৎসাসেবা নেওয়া রোগীদের ক্ষেত্রে স্কোর কমে ১৭ দশমিক ১ হয়েছে।

‘ডেভেলপিং অ্যান্ড ইভ্যালুয়েটিং অ্যান অ্যাডাপ্টেড বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন ইন্টারভেনশন ফর পিপল উইথ ডিপ্রেশন অ্যান্ড ডায়াবেটিস’ শীর্ষক গবেষণাটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের অর্থায়নে হয়। গবেষকেরা বলেন, দেশে ডায়াবেটিস আক্রান্ত প্রতি ১০০ জনে ৪৫ জন বিষণ্নতায় ভোগেন এবং তাঁদের ৯৫ শতাংশের বেশি কোনো চিকিৎসা পান না। থেরাপির সুফল ১২ মাস পর্যন্ত স্থায়ী ছিল; সিলেটে শতভাগ ও বারডেমে ৯৪ শতাংশ অংশগ্রহণকারী ছয়টি সেশন সম্পন্ন করেন।

প্রতিটি সেশন ৩০ থেকে ৪৫ মিনিটের এবং সাধারণত ৬ থেকে ১২ সপ্তাহে সম্পন্ন করা হয়। সরাসরি, অনলাইন বা ফোনে সেশন নেওয়ার সুযোগ ছিল। বক্তারা ডায়াবেটিস চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক ও জাতীয় এনসিডি প্রোটোকলে মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।