ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় শ্রীশ্রী রসিক মন্দিরে সনাতনধর্মী ও ইস্কনপন্থিদের মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মন্দিরে কার প্রতিমা বসিয়ে পূজা-অর্চনা হবে, তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত সমাধান না হওয়ায় শুক্রবার সকালে প্রশাসন দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা শুরু করে। ভুল্লি থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রতিমা বসানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত এবং দুই পক্ষের আধিপত্য বিস্তারের বিষয়টিও এতে জড়িত।
মন্দিরটিতে আগেও সংঘর্ষের ইতিহাস রয়েছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ইস্কনপন্থিরা সেখানে আধিপত্য বিস্তার করলে সংঘর্ষে ফুলবাবু নামে একজন নিহত হন। এরপর দীর্ঘ ১৫ বছর পূজার সময়ে মন্দিরে ১৪৪ ধারা জারি করা হতো। তবে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর সেখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়া নিয়ে স্থানীয়রা সংশয় প্রকাশ করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।