Web Analytics

দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জন করায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই তরুণ মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার এবং মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বাস করেন। জীবন-জীবিকার ধরন, আর্থিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতায় এই জনগোষ্ঠীর অনেক শিশু এখনো শিক্ষার মূলধারায় পর্যাপ্তভাবে যুক্ত হতে পারেনি।

আসমা উল হুসনা বলেন, দুই শিক্ষার্থীর সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে উপজেলা প্রশাসন পাশে থাকবে। তিনি তাঁদের ভবিষ্যৎ এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। আবু বক্কর সিদ্দিক বলেন, এই সম্মাননা তাঁদের অনুপ্রাণিত করেছে এবং সম্প্রদায়ের অন্য সন্তানরাও শিক্ষার আলোয় আলোকিত হোক—এটাই তাঁদের প্রত্যাশা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।